বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর জগন্নাথপুরে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ কানাইঘাটের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার স্বস্তা বাজারের বটতলায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মো. হযরত আলী। মাওলানা তাহের পীর আলীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সিলেট বিভাগীয় সহকারী কাম অডিটর মাওলানা রেদোয়ানুল হক চৌধুরী রাজু, শাপলা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মফিজুর রহমান, সাজনা লামা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের, সরমস্তপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম।

মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন মইনুল হোসেন মোহন, সাদ্দাম হোসেন ও ইকবাল হোসেন।

প্রধান অতিথি সৈয়দ রেজাউল করীম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত ও বাংলা অনুবাদ করে উপস্থিত মুসল্লিদের শোনান। পরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, হিংসা, বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ঈমান ও আকিদার ওপর অবিচল থাকতে হবে।

তিনি মুসলমানদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। মাহফিলের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ওলামায়ে কেরাম, উপজেলা মুজাহিদ কমিটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কানাইঘাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র যাত্রা শুরু

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

জগন্নাথপুরে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১

কানাইঘাটের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২