সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘আমরা কৃষির ওপর নির্ভরশীল। আমাদের কৃষি ও কৃষককে আরও উন্নত করতে হবে। এ জন্য আধুনিক কৃষিযন্ত্র, কৃষকদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের বীজের ব্যবহার বাড়াতে হবে। কৃষক ও কৃষির উন্নয়ন হলেই দেশ ও জাতির উন্নতি সাধন সম্ভব। সর্বোপরি সব ধরনের পতিত ও পরিত্যক্ত জমি কৃষির আওতায় আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি।’
রবিবার ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই পুটিয়া মাঠে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), ডিএই-এর আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র (ট্রাক্টর) বিতরণ, হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার উৎসব, সরিষার বীজ বপন ও পেঁয়াজের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহরাব হোসেন, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ সফিকুল আলম মতি, আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন ও মো. আতাউর রহমান এমরান, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান এবং উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ, জসিম উদ্দিন, মিল্লাত হোসেন, শুভাশিস শেখর দাস, বরকত উল্লাহ, মো. জহিরুল ইসলাম, সুয়েব মাহমুদ ও আশরাফুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, বিএনপি নেতা আমিন উদ্দিন, আব্দুল হাই লিপু, মো. নজির আহমদ, ফটিক মিয়া, নুরুল ইসলাম, পীর ছায়াদুর রহমান, সাজ্জাদুর রহমান, চেরাগ আলী, আলী হোসেন মানিক, বশির উদ্দিন তালুকদার, ছালেক মিয়া তালুকদার, লায়েক আহমদ, এখলাছুর রহমান, ফারুক খান, ফারুক আহমদ, আবুল কালাম, ফরিদ আহমদ, লুৎফুর রহমান, সাদ মিয়া মেম্বার, নুর উদ্দিন মেম্বার, মাওলানা নিয়ামত উল্লাহ, সাহার আলম, খছরু আহমদ, জিল্লুল হক, খলিলুর রহমান ও আবুল হাসনাত।
এ সময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান হীরা, সদস্য জাহাঙ্গীর আলম ও মুহিবুর রহমান মুহিব, যুবদল নেতা সেলিম আহমেদ মুন্না, ফখরুল ইসলাম, ফয়ছল আহমদ, সামছুদ্দিন ও জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।