রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও আর্ন প্রকল্পের ম্যানেজার হাফিজ আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন মাইজভাগ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সোহেল আহমদ, এসডিএস ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম, পল্লি উন্নয়ন সংস্থার সভাপতি এইচ এম সেলিম, যুব হকি ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের সভাপতি কামাল আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান শিবলু ও বন্ধন যুব সংঘের সভাপতি মাজহারুল ইসলামসহ বিভিন্ন যুব সংগঠনের নেতারা।

এর আগে র‍্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক জাহিদ উদ্দিন ও কে এম আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন মহসিন আহমদ, খালেদা আক্তার ও চামেলী আক্তার জামিলা। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস