রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ ও প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকারসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মংলারগাঁও এলাকায় দিলীপ দাসের বসতভিটার পূর্ব পাশে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির দেহ ও প্রাইভেটকার তল্লাশি করে ৫৫ বোতল ‘এসি ব্ল্যাক’ এবং ১৭ বোতল ‘আইস ভদকা’সহ মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ ২৭ হাজার মিলিলিটার।

এ সময় মাদক চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১’ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং জব্দ করা প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস