শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ কানাইঘাটে মসজিদ ও সম্পত্তির বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার জগন্নাথপুরে সরকারি বোরো বীজ বিতরণে বিলম্ব, চড়া দামে কিনছেন কৃষকরা কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন ধর্মপাশা হাসপাতালে অক্সিজেনের হিসাব মেলে না বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫ কমলগঞ্জে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, ৭ মাস পর জানল কিশোরীর পরিবার কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে সোনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোনিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের মেয়ে। সে চৌধুরীবাজার জিএস কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির টেস্ট পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সোনিয়াকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

সোনিয়ার অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মোক্তাদির মনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাট সীমান্তে চোরাইপণ্যবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বিশ্বনাথে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ

কানাইঘাটে মসজিদ ও সম্পত্তির বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের অস্বীকার

জগন্নাথপুরে সরকারি বোরো বীজ বিতরণে বিলম্ব, চড়া দামে কিনছেন কৃষকরা

কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন

ধর্মপাশা হাসপাতালে অক্সিজেনের হিসাব মেলে না

বড়লেখায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

কমলগঞ্জে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, ৭ মাস পর জানল কিশোরীর পরিবার

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু