বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

সিলেটের বিশ্বনাথে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, “ফ্যামিলি কার্ড বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।”

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

তাহসিনা রুশদীর বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দায়িত্বপ্রাপ্তদের যথাযথভাবে দায়িত্ব পালন এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন-কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৭ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি তাহসিনা রুশদীর এমপি। এছাড়া অতিথিরা আরও ১৫ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন।

▐ এই সম্পর্কিত আরো

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার