বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনসামগ্রী ও ট্রাকের রিমসহ প্রায় ১০ লাখ ৪৫ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনসামগ্রী ও ট্রাকের রিমসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ