সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

বিশ্বনাথে এবার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, হোন্ডিংস ও ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি এবং অপরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা, নানা অনিয়ম ও হয়রানির বন্ধের দাবিতে আন্দোলনে নামছে বিশ্বনাথ পৌরবাসী।

রবিবার (১৮ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি পার্টি সেন্টারে বিশ্বনাথ পৌরশহরের নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, ব্যবসায়ী, সাংবাদিক, যুব ও ছাত্রসংগঠকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেছেন, বিশ্বনাথ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ৫ বছল পেরিয়ে গেছে। কিন্ত এখন পর্যন্ত পৌরসভার নিজস্ব ভবন, ময়লা-আবর্জনা রাখার স্থান নির্ধারণ করতে পারেনি। সি গ্রেডের পৌরসভা স্বত্বেও বছরে কোটি টাকারও বেশী রাজস্ব আদায় স্বত্বেও কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছেনা বিশ্বনাথ পৌরসভার বাসিন্দারা। এজন্য আমাদের ন্যায্য অধিকার আমাদের নিজেদেরকে আদায় করতে হবে।

সভায় বক্তারা বিশ্বনাথ পৌরসভার নাগরিকদের সকল ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন গঠনের উপর গুরুত্বআরোপ করেন। এ লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর রবিবার বিকেল ৩টায় বিশ্বনাথ নতুন বাজারস্থ প্রবাসী চত্তরের পাশে সর্বস্থরের বিশ্বনাথ পৌরবাসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী গৌছ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী, সমাজসেবক মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ডাক্তার চেরাগ আলী, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ময়নুর রহমান, রাজনীতিবীদ জসিম উদ্দিন জুনেদ, ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী, তাজ উদ্দিন আহমদ, রাজনীতিবীদ আসাদুজামান নূর আসাদ, তারেক আহমদ খজির, শাহ আমির উদ্দিন, শাহজাহান আহমদ, ব্যবসায়ী আলকাছ আলী, ক্রীড়া সংগঠক ওয়াসিম উদ্দিন, শাহ টিপু, যুবসংগঠক আলকাছ আলী।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন