সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার (১৮ অক্টোবর) শুভ সপ্তমী উপলক্ষে তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাশিদ শাহজাহান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোছলেহ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন