সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটোসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশের থামার সংকেত অমান্য করে ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে গেছেন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে ট্রাকটি প্রায় ২০ গজ দূরে সড়কের ওপর রেখে চালক, হেলপারসহ অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান।

পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করে। জব্দ করা টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা। এ ছাড়া রাজবাড়ী-ট-১১-০২৩২ নম্বরের হলুদ রঙের একটি টাটা হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এয়ারপোর্ট থানায় ২৩ নম্বর মামলা করা হয়েছে। The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন