সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে দুর্গোৎসবে ৩০ অসহায় নারীকে বস্ত্র উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে অসহায় ও দরিদ্র ৩০ নারীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাতে সাচনা মিলন যুব সংঘের মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে শারদীয় উপহার তুলে দেন।

এ সময় ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, জামালগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। ধর্মীয় উৎসবগুলো সবার মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাচনা মিলন যুব সংঘের পূজা কমিটির সভাপতি স্বপন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং সহসভাপতি স্বপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার বর্মণ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ খালেদ আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ ও ইকবাল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন অসহায় ও দরিদ্র নারীরা।

▐ এই সম্পর্কিত আরো

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিক সুবিধার দাবিতে আন্দোলনে নামছেন বিশ্বনাথ পৌরবাসী

শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

গোলাপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

রফিকুল বারী রোমানের মৃত্যুতে উমেদুর রহমান উমেদের শোক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

সিলেটে ৩ লাখ টাকার ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ, পালালেন চালক-হেলপারসহ ৩ জন