রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

সিলেটের গোলাপগঞ্জে একদল দুর্বৃত্তের হামলায় সিলেট জেলা কৃষকদলের সদস্য রেকল আহমদ (৫০) আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজারে এ ঘটনা ঘটে।

আহত রেকল আহমদ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকা দক্ষিণ মাইজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পুরকায়স্থ বাজারে রেকল আহমদের ওপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালান। এ সময় লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। তার চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রেকল আহমদকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

আহত রেকল আহমদের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ওপর হামলা করা হয়েছে।

এ ঘটনায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর