রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
সিলেট বিভাগ

অবৈধ বালু উত্তোলন: গোয়াইনঘাটে ৪ মেশিন ধ্বংস, জরিমানা সাড়ে ৩ লাখ

সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়েছে। এ ছাড়া বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিনের নেতৃত্বে গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, বালির হাওর, নাইন্দার হাওর, মুকতলা, উত্তর হাতিরপাড়া ও বুধিগাঁও এলাকায় অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকে এসব এলাকায় অভিযান শুরু করে প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। পাশাপাশি বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলা করা হয়। এসব মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন বলেন, ইজারাবহির্ভূত স্থান ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর