সিলেটের কানাইঘাটে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফখরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফখরুল ইসলাম উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর (মন্দিরজুম) গ্রামের সেলিম আহমদের ছেলে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই হাফিজুর রহমান ও এএসআই শামীম নূরের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গম পাহাড়ি এলাকায় ফখরুল ইসলামের বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে তার বসতঘর থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।