বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১ সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি
advertisement
সিলেট বিভাগ

বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১

বাইরে থেকে দেখে মনে হবে বালুভর্তি সাধারণ একটি ট্রাক। তবে বালুর স্তর সরাতেই বেরিয়ে আসে হাজার হাজার ভারতীয় শাড়ি। বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে এসব শাড়ি পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের জৈন্তাপুরে বালুবাহী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। জব্দ শাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মো. আলাল নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ নম্বরের ট্রাকটির বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়।

আটক মো. আলাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচ সেউতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিদ্দিক আলী।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা

দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু

বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি