বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩ জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১ সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে এবং পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পটি সিলেট অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে আমরা আশা করছি।’

ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় আব্দুল মান্নানের বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কানাইঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমরান চৌধুরী

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে কিশোরী গৃহপরিচারিকাকে অপহরণের পর গণধর্ষণ , গ্রেপ্তার ৩

জামালগঞ্জে টোল আদায়ে নতুন নির্দেশনা, অতিরিক্ত টোল নিলে ব্যবস্থা

দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু

বালুর নিচে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি, জৈন্তাপুরে আটক ১

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি