দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ছাতক বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। সমাপনী বক্তব্য দেন শামছুর রহমান শামছু।
সমাবেশে বক্তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তুলে ধরা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, আশিকুর রহমান আশিক, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহী, যুগ্ম আহ্বায়ক সামছর রহমান বাবুল ও শহিদুর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুব আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাতকের গোবিন্দগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।