মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে শিউলি আক্তার সোহাগী (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লামা মেওহারী গ্রামে নানার বাড়ির পেছনের একটি ডোবায় গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শিউলি আক্তার সোহাগী ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবার বাড়ি উপজেলার নোয়াবন গ্রামে।

স্থানীয়রা জানান, শিউলি আক্তার সোহাগীর শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল। গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসকের মতামতের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

ঘটনার খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ধর্মপাশায় পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান