বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণায় অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট থানা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদল নেতা কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর যুবদল নেতা এখলাছুর রহমানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল খালিক।
এ সময় উপজেলা যুবদলের সদস্য রুবেল আহমদ, নুরুজ্জামান আম্বিয়া, মতিউর রহমান এখলাছ, মুজিব উদ্দিন, আব্দুল কাদির, গিয়াস, মিছবাহ, শামীম, জাকারিয়া, আম্বিয়া, উমর গাজীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় যুবদল নেতারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। এর ফলে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।