সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা
advertisement
সিলেট বিভাগ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সউখ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোতোয়ালি থানা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর আমকুনির নেতৃত্বে প্রতিনিধি দলটি নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

মতবিনিময়কালে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, পুণ্যভূমি সিলেটের ঐতিহ্য, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে নগরীর আধুনিকায়ন ও পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। একইসঙ্গে নগরীর শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক নির্মাণের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া জরুরি।

নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের উন্নয়ন যেন কেবল অবকাঠামোগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং একটি সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাওয়া উচিত।

জমিয়ত নেতৃবৃন্দের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নগরীর উন্নয়ন ও জনকল্যাণে পেশ করা যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি সিলেটের সামগ্রিক কল্যাণে দল-মত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি ইলিয়াস আহমদ, মুফতি ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মুফতি আবুল কালাম আজাদ, সমাজসেবী সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মহানগর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল খায়ের, ব্যবসায়ী নেতা মাওলানা ইমদাদুল্লাহ, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী, বিভিন্ন পর্যায়ের ছাত্র জমিয়ত নেতৃবৃন্দসহ অন্যরা।

 

▐ এই সম্পর্কিত আরো

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা