সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বোম মেশিন জব্দ শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা

তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে গেছেন সিলেটের শিক্ষাবিদ ও বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সহকর্মী ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন প্রফেসর মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহম্মদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর, মদনমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, মাউশির সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

বক্তারা প্রফেসর মো. তারিকুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। আমি আমার কর্মজীবনের প্রতিটি মুহূর্তে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ বজায় রেখে এই মহান পেশার মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছি।’

প্রভাষক মিহির দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, প্রভাষক অনুপম দত্ত ও রাসেল হাবিব।

এর আগে কলেজ প্রাঙ্গণে সংবর্ধিত অতিথি প্রফেসর মো. তারিকুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি দল। পরে রোভার স্কাউটস দলের পক্ষ থেকেও তাঁকে সম্মান জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান, বোম মেশিন জব্দ

শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি

বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা