শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১ জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী ২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ থানার একটি অভিযানিক দল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক (সাচনা) গ্রামের পলক জামে মসজিদের পেছনে অভিযান চালায়। এ সময় ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজ মিয়া (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাচনা বাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুকড়াপর্শি (রহিমপুর) গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে।

একই রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদ মিয়া (৪৩) সংবাদপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আজিজ মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় এবং এরশাদ মিয়ার বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

সিলেটে পুলিশি অভিযানে ৪৬ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে এপ্রেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে ফ্রি আই ক্যাম্প

শান্তিগঞ্জে সরকারি জমিতে রাইস মিল, পরিবেশ দূষণের অভিযোগ

কুলাউড়ায় ছাত্র শিবিরের নবীন বরণ, বক্তব্য দিলেন কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর ভিপি

ধর্মপাশায় জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০; আশঙ্কাজনক ১

জামালগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

২০২৯ সালে সিলেট-ঢাকা ছয় লেন পুরোপুরি প্রস্তুত হবে: বাণিজ্যমন্ত্রী

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী