বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এইচ সাগর হোসেন, ২ নম্বর হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন এবং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গনী, উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি লোদন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, যুবদল নেতা নুরুল হক (মেম্বার), হবিবপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুন মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, সাবেক ছাত্রনেতা এইচ এম এরশাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সম্পর্কিত আরো