সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মানবিক প্রকল্প ‘আত্বা-তাকওয়া’ পরিদর্শন করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ প্রকল্পটি পরিদর্শনে গিয়ে চলমান বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। এ সময় প্রকল্পের কার্যক্রম ও নির্মাণকাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন সমাজসেবা কর্মকর্তা।

জুয়েল আহমদ দেশ-বিদেশে অবস্থানরত এ মানবিক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও প্রকল্পের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ মো. হেলাল, প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ঠিকাদার মুস্তাকিন আলীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ‘আত্বা-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্মাণকাজ এগিয়ে চলছে। পর্যায়ক্রমে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও নার্সিংহোমসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক