সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ২০৩ বোতল মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওধার মাঝপাড়া গ্রামের মৃত আবদুল মোসাব্বের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজি বেগম (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বিশ্বনাথ থানা পুলিশ আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে এবং বাড়ির পুকুরপাড়ে বাঁশের নিচে গর্ত করে রাখা একাধিক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে অফিসার চয়েজ ও এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ রয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। কারাগার থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি নিজ বসতবাড়িতে মদের চালান মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আব্দুল হক ও তার স্ত্রী রুজি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “আব্দুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী

এই সম্পর্কিত আরো

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক