সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি তারেক আহমদ (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলসাইন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেক আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় (মামলা নং-০৫, তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬) তারেক আহমদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।