শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল কুলাউড়ায় সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল মিজানুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আশিক তাহিরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার ফের গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গোলাবারুদ-অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শিক্ষাই দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি তাহসিনা রুশদীর চুনারুঘাটে আমুরোড হাই স্কুলে সদস্য পদে মনোনয়ন জমা
advertisement
সিলেট বিভাগ

হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল

‎৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ বিভাগীয় পর্যায়ে হ্যান্ডবল (বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ‎উপ অঞ্চল ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট স্টেডিয়াম মাঠে কৃতিত্বের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও খেলোয়াড়রা সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য যুক্ত করেছে।

উপজেলা ও জেলা পর্যায়ে ধাপ পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা শেষে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালের হ্যান্ডবল দল নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও দলীয় সমন্বয় পরিচয় দিয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ অসাধারণ সাফল্যে আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, হাওরাঞ্চলের মফস্বল এলাকার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যে আগামী দিনে আরো বড় অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

‎এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, হাওরাঞ্চলের মফস্বল এলাকায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যে আগামী দিনে আরো বড় অর্জনে অনুপ্রেরণা হয়ে কাজ করবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় আরো ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থী খেলোয়াড়দের উৎসাহিত করে তাদের সাফল্য কামনা করেন।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল

কুলাউড়ায় সিরাজুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মিজানুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আশিক

তাহিরপুরে বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

শনিবার ফের গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা

গোলাবারুদ-অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

শিক্ষাই দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি তাহসিনা রুশদীর

চুনারুঘাটে আমুরোড হাই স্কুলে সদস্য পদে মনোনয়ন জমা