বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শিক্ষাই দেশের উন্নয়নের মূলভিত্তি: এমপি তাহসিনা রুশদীর

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, শিক্ষাই একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোলষি কুমার সাহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর আলী ও কয়েছ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারেক আহমদ। স্বাগত বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী ডা. মোস্তাক আহমদ রুহেল। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মুক্তারা জান্নাত ফাহমিদা এবং নাতে রাসুল পরিবেশন করেন শিক্ষার্থী মারুফা বেগম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো