মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়ায় মোল্লাবাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত ফরেস্ট অফিসার সিরাজুল হক (সাজান)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা পাইকপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর, চাচা ও পাইকপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আব্দুল হেলিম, সম্পাদক মোফাজ্জিল হোসেন কুতুব, ছোট ভাই ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হক, ব্যবসায়ী ফজলুল হক, মোল্লাবাড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাসুম, সাংবাদিক আলাউদ্দিন কবির, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ফাউন্ডেশনের সদস্য ও সিনিয়র ব্যাংক কর্মকর্তা সাইফ উদ্দিন জুনেদ, হাফিজ মইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে মারা যান সিরাজুল হক (সাজান)। মৃত্যুকালে তিনি পিতা, তিন ভাই, তিন বোন ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকবার্তা দিয়েছেন মোল্লাবাড়ি ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা নিউইয়র্কপ্রবাসী মোহাম্মদ আব্দুল আহাদ, ট্রাস্টি বোর্ডের সদস্য তায়েফ আহমদ, তুহিন আহমদ, আব্দুল ওয়াহিদ, মোহাম্মাদ বদরুল আলম, সালমা সুলতানা, মাফতাব উদ্দিন আহমদসহ দেশ-বিদেশে অবস্থানরত মোল্লাবাড়ি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।