মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এমপি শওকতুল ইসলাম। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান তিনি।
তিনি সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সিঙ্গুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা বদরুল হোসেন খান, জয়নুল ইসলাম জুনেদ, সারোয়ার আলম বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদ মধু, সাধারণ সম্পাদক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা সেবু উদ্দিন, রাজনুল আমীন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দে। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এএনএম খালেদ লাকীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ এএনএম আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শওকতুল ইসলাম।
এ সময় তিনি কলেজে বিজ্ঞান বিভাগ চালুসহ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।