মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ মিল্টন সরকার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডের নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের সামনে শ্রীমঙ্গল-হবিগঞ্জ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক মোটরসাইকেলটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করেন।

আটকের পর মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভোর ৪টা ১৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে নাম্বার প্লেটবিহীন নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশের হিসাবে, মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, গ্রেপ্তার মিল্টন সরকার একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, তিনি বিভিন্ন সময় মিল্টন কুমার সাহা, মিল্টন সরকার ও মো. সোহেল নাম ব্যবহার করে পরিচয় দিতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে ২১টি, মৌলভীবাজারে পাঁচটিসহ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন থানায় মোট ২৮টি চুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) মিল্টন সরকারকে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার