মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঐতিহ্যবাহী শখের নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। ফলে আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নৌকাবাইচ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে নৌকাবাইচের আয়োজক যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়া ও বীরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সৃষ্ট মতানৈক্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার নির্দেশনা এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় হাসকুড়ি গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়ার আয়োজনে আগামীকাল বুধবার নির্ধারিত সময়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।

দ্বন্দ্বের অবসানের পর সোমবার রাতে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে আয়োজক আবুল মিয়া গ্রামীণ বিনোদন উপভোগের জন্য পূর্ব বীরগাঁও ইউনিয়নের সব গ্রামসহ শান্তিগঞ্জ ও হাওরাঞ্চলের সর্বস্তরের মানুষকে নৌকাবাইচ দেখতে আমন্ত্রণ জানান।

প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হওয়ায় নৌকাবাইচকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য না করে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ইউনিয়নবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। আগামীকাল বুধবার নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজনটি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার