সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় নারী চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর উপহার হিসেবে ২ হাজার ৫০০টি রেইনকোট বিতরণ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় চা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির আওতায় কুলাউড়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, “জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয়টি নিয়ে কথা বলেছি। নির্বাচনের সময় আমি চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে কাজ করতে দেখেছি। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে রূপ নিল। 

তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের কষ্ট ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগ চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বস্তি বাড়াবে। চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিরাপদ করার পাশাপাশি কুলাউড়ার সামগ্রিক উন্নয়নেও কাজ করে যেতে চাই। 

তিনি বলেন, “চা শ্রমিকদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সরকারের জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে, সেটিই আমাদের লক্ষ্য।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে ও বিএনপি নেতা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, গাজীপুর চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক জয়ন্ত ধর, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল এবং বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফিলমন সান্ডি। চা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন শেফালী বেগম ও রিতা সবর।

পরে দুপুর ১টায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর, বিকেল ৩টায় টিলাগাঁও ইউনিয়নের লংলা এবং বিকেল ৫টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা-বাগানের স্থায়ী শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।

কুলাউড়া উপজেলার বিভিন্ন চা-বাগানে মোট ২ হাজার ৫০০টি রেইনকোটের মধ্যে চাতলা বাগানে ৪৪৪, তিলকপুরে ৩৮১, লংলায় ৩৪১, তারাপাশায় ১৮৬, পাল্লাকান্দিতে ২১, ঝিমাইয়ে ২০৫, রেহানায় ৬৫, গাজীপুরে ৫০২, লুয়াইউনিতে ১২৪, হলিছড়ায় ১১৬ এবং হিঙ্গাজিয়ায় ১১৫ টি রেইনকোট বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ

সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা

বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি