সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিদ্যুৎ সমস্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকার সংকট নিরসনে কাজ করছে এবং দ্রুত এর সুফল পাওয়া যাবে।

কুলাউড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে যানজট, যত্রতত্র পার্কিং, মাদকসেবীদের উৎপাত, কিশোরদের আড্ডা, গরু চুরি ও ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, শহরের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ, মাদক নিয়ন্ত্রণ, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুলাউড়া শহরের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে এবং শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, প্রভাষক তাহমিনা সুলতানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ

রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মাঠে ১২০০ পুলিশ

সাত ধাপে ইউপি ভোটের তারিখ ঘোষণা

বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি