সুনামগঞ্জের ছাতকে পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত হাইওয়ে সড়ক ফোরলেন করার নির্মাণকাজের শুভ সূচনা করা হয়েছে।
রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের শুভ সূচনা করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
জানা গেছে, ছাতকে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করার কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম বিল্ডার্স।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সওজ ছাতকের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, সওজের জুনাইদ আহমদ ও আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলী আসগর খান মোনাজাত পরিচালনা করেন।