রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের কমলগঞ্জে ধলাই নদীতে টমটম পড়ে চালক নিখোঁজ হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার কারাম উৎসব - নেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউএনওসহ সরকারি জিপে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও জিপ ও কাভার্ড ভ্যানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হয়েছেন। এছাড়া পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর উপজেলা কার্যালয় থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে হবিগঞ্জমুখী সরকারি জিপটি (হবিগঞ্জ-১৬-১০৬৮) সাহেব বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। একই সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪) দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহত হেলপার মানিক মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

ভারত নিয়ে মুগ্ধতা থেকে বের হয়ে আসুন: সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই ৫ গরু, দিশেহারা মালিক

মাধবপুরে কাভার্ড ভ্যান ও ইউএনওর গাড়ির মুখোমুখি সংঘর্ষ

বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের

কমলগঞ্জে ধলাই নদীতে টমটম পড়ে চালক নিখোঁজ

হবিগঞ্জে জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার

কারাম উৎসবনেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক