রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার কারাম উৎসব - নেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে
advertisement
সিলেট বিভাগ

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের কাতারের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে  স্থানীয় একটি বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে । তার বাড়ি  উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজম পাঁচ থেকে ছয় বছর আগে কাতারে যান। তিনি দোহায় কাজ করতেন।  শনিবার রাত আটটার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম তাকে ইমোতে কল দেন। এ সময় আজম তাকে বলেন, দিনে প্রচণ্ড গরমের কারণে তাদের রাতে কাজ করতে হয়। তিনি কাজে যাচ্ছেন। ফিরে কল দিয়ে কথা বলবেন।

স্বামীর কাছ থেকে সেই কল আর সুলতানা বেগমের কাছে আসেনি। ১৩ সেপ্টেম্বর  রোববার সকাল আটটার দিকে কাতার প্রবাসী কয়েকজন আত্মীয় কল দিয়ে সুলতানা বেগমকে জানান, আজম বহুতল ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা দুই শ্রমিক গুরুতর আহত হন। পুলিশ আজমের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আজমের বড় ভাই মাতাব মিয়া জানান, তাঁরা চার ভাই। একই বাড়িতে সবার আলাদা সংসার। আজমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁর উপার্জনেই সংসার চলত। প্রায় দুই বছর আগে তিন মাস ছুটি কাটিয়ে আজম কাতারে ফিরেছিলেন। লাশ দেশে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কাতারে দুর্ঘটনায় আজম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের
৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুশন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে তিনি আজমের বাড়িতে যান। আজমের মৃত্যুতে সংসারটা বেহাল অবস্থায় পড়ে গেল।

এই সম্পর্কিত আরো

সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার

কারাম উৎসবনেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক

জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে