রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার কারাম উৎসব - নেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে
advertisement
সিলেট বিভাগ

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক প্রায় ১৭ বছর পর নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন।

এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে নেতাকর্মীদের বিশাল গাড়িবহনের মধ্য দিয়ে আশিকুর রহমান আশিককে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি ও মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরো

সেই পিএফ ফান্ডের ২ লাখ ২৪ হাজার টাকা ফেরত পেল শ্রমিক পরিবার

কারাম উৎসবনেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক

জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে