রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কারাম উৎসব - নেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে অটো ও ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির নেতাকর্মীরা।

‎রোববার দুপুরে সাচনা বাজার-বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

‎‎পথসভায় বক্তব্য দেন সমিতির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যরা।

‎বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতি শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে। তবে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ফারুকী ওই স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা দাবি করছেন বলে অভিযোগ তাদের।

‎তাদের আরও অভিযোগ, চাঁদার টাকা না দিলে বিভিন্ন অটো ও ইজিবাইক চালক এবং ম্যানেজারকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চাঁদা না দিলে স্ট্যান্ড থেকে অটো ও ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা।

‎পথসভায় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদা দাবি ও শ্রমিকদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতির অবনতি হতে পারে।

এই সম্পর্কিত আরো

কারাম উৎসবনেচে-গেয়ে নিজেদের ভাষা, ঐতিহ্য ও শেকড়ের গল্প বললেন চা শ্রমিক আদিবাসীরা

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ১২ বারকি নৌকা ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ায় অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক নেতা আশিকুর রহমান আশিক

জামালগঞ্জে জালাল ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী খায়রুল ইসলাম

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত