আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রার্থীতা ঘোষণা করে খায়রুল ইসলাম ২ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগণকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানিয়েছেন।
২ নং ওয়ার্ডে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
২ নং ওয়ার্ডের ভোটাররা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক খায়রুল ইসলামকে মেম্বার হিসেবে দেখতে চাই ।
ইউপি সদস্য পদপ্রার্থী খায়রুল ইসলাম বলেন, ‘আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে ইনশাআল্লাহ। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে – দুঃখে সবসময় তাদের পাশে থাকা।
তিনি আরো বলেন, আমার ইচ্ছা মানুষের উপকার করা। আমি আজীবন আপনাদের হৃদয়ে স্থান করে নিতে বদ্ধ পরিকর। আপনাদের মহামূল্যবান ভোটে আগামী নির্বাচনে মেম্বার পদে জয় লাভ করলে দলমত নির্বিশেষে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের পাশে দাঁড়াতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন , ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় খাইরুল ইসলাম পাশে দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা খায়রুল ইসলামকেই চাই।