রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
advertisement
সিলেট বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

সারাদেশের শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিয়ানের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায় এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।

২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে নির্বাচিত একমাত্র নারী এমপি তাহসিনা রুশদীর নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করে জাতীয় এই কর্মসূচির বিশ্বনাথে শুভ উদ্বোধন করেন। প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতা -কর্মী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে তার এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে সবার কাছে।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর  বলেছেন, তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও অধিক সচেতন হতে হবে। প্রত্যেকে  নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এই তিন মাসব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এতে ডেঙ্গুর প্রবনতা কমে আসবে বলে তিনি তার বক্তব্যে অভিমত প্রকাশ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে   উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদীর নেতৃত্বে একটি রেলী অনুষ্ঠিত হয়। রেলী শেষে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার অভিযানের সূচনাও করেন তিনি।

এই সম্পর্কিত আরো

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস