শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় আসফাক আহমেদ সুজন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছালেক আহমদ নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় শিপন মিয়ার বাড়ির সামনের সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় সুজন মিয়ার দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সুজন মিয়া শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের বাসিন্দা। তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো