‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেদাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী।
এ সময় বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বল হক আযাদ ও সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াস আহমদকে সভাপতি এবং মাওলানা মামুন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে ক্বারী মাওলানা হোসাইন আহমদকে সহ-সভাপতি এবং মুফতি ফেদাউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।