শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফুলবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা মাস্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী একেএম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শমসের আলম।

কানাইঘাট সমিতির দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি শামসুন নূর, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর এবং মহি উদ্দিন জাবের। এ সময় সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা কানাইঘাট সমিতি সিলেট মহানগরের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রথমবারের মতো কানাইঘাটের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ায় তারা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মহতী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দ ও সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো