শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন আজ সকাল ৯:০০ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাঠপর্যায়ে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল মহোদয়ের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা প্রশাসনও উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়।

কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানের পর মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর স্থানীয় কর্মসূচি শুরু করা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে পৌঁছে এবং পরবর্তীতে সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধনের লক্ষ্যে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে জেলা তথ্য অফিস, মৌলভীবাজার-এর উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করা হয়।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ড ও ব্যানারসহ অপ্রয়োজনীয় প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এর মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা ও পরিবেশের সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল,  মৌলভীবাজারের পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্টরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় আগামী তিন মাস প্রতি শনিবার দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় এ ধরনের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা