কানাইঘাটে বিজিবির দায়েরকৃত এ্যাসল্ট মামলার আসামী সাহাব উদ্দিন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের ফুল মিয়ার পুত্র।
মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের বিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় থানার এসআই সুব্রত চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে বিজিবির সোনারখেওড় বিওপির সহায়তায় স্থানীয় ডাউকেরগুল এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গত ৭ সেপ্টেম্বর কানাইঘাটের ভালুকমারা সীমান্তের ১৩২৬ মেইন পিলার সংলগ্ন লোভাছড়া নদীতে স্থানীয় একটি চক্র অবৈধ ভাবে পাথর উত্তোলনের চেষ্টা করলে বিজিবির সদস্যরা বাধা প্রদান করেন।
এ সময় পাথর উত্তোলনকারীরা বিজিবিকে হুমকি দিয়ে তাদের উপর হামলা করে। এ হামলায় একজন বিজিবি সদস্য আহত হন। এঘটনায় সরকারী কাজে বাধাঁ প্রদান করায় বিজিবির একজন সদস্য বাদী হয়ে কানাইঘাট থানায় হামলাকারীদের বিরুদ্ধে এ্যাসল্ট মামলা দায়ের করেন।
থানার মামলা নং-০৪, তাং-০৯/০৯/২০২৬ইং। এদিকে মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।