সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১১ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ে হলরুমে জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন এর সমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি আমিরুল ইসলাম। সভা পরিচালনা করে উপজেলা মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক আবদাল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপন, তিনি বলেন, আমি এই উজানীগাঁও গ্রামের সন্তান আমি আশা করেছি সামনের ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বো। আপনাদের ভালবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।আমি আমেরিকা বিলাশী জীবন ছেড়ে আমি আমার গ্রাম ও ইউনিয়নের মানুষের ভালবাসায় ফিরে এসেছি। আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে একজন সেবক হিসেবে মানুষের জন্য কাজ করবো। আমি জযকলস ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আজকের মতবিনিময় সভা প্রমান করে আপনাদের হৃদয় আমাকে স্থান দিয়েছেন। আমি যে ভালবাসা পেয়েছি আমি বিজয়ী হই না হই আমি সবসময় আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।
আরও বক্তব্য রাখেন গ্রামের প্রবীন মুরব্বি রহমত আলী, আব্দুর রহিম, ইমান আলী, মনফর আলী, মনসুর আলম, মছকু মেম্বার, জসিম উদ্দিন,
এসময় উপস্থিত ছিলেন, খোয়াজ আলী, লুৎফুর রহমান, মাসুদ মিয়া, চান মিয়া, আব্দুল করিম, কালাম মিয়া, আব্দুল ছত্তার, অজুদ মিয়া, রেবিন মিয়া, ছয়ফুল আলম, জমসিদ মিয়া, মাফিকুল ইসলাম, সবুজ মিয়া, নুর ইসলাম, লায়েক মিয়া, আছদ্দর আলী, নুর মিয়া, নুরুল ইসলাম, মকদ্দুছ আলী, কাসম আলী, মাফি মিয়া, আব্দুল মকব্বির খোকন, গফ্ফার মিয়া সহ উজানীগাঁও গ্রামের সর্বস্তরের মানুষজন।
এছাড়া উজানী গাও গ্রামের প্রায় ছয় শতাধিক লোক রুহুল আমিন শিপনকে জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন দিয়েছেন।