শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন।

মুন্সিবাজার ইউনিয়ন আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময়ে তারা বাজারের যত্রতত্র ময়লা, আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতায় তাদের স্বত:স্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখে স্থানীয়রা স্বাগত জানান এবং প্রশংসা করেন। 

মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম বলেন, জেলা কমান্ড্যান্ট স্যার ও উপজেলা ইউএভিডিও স্যারের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭ জন আজকের এই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেই। ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এধরনের সামাজিক কর্মকা- অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

এই সম্পর্কিত আরো