মৌলভীবাজারের কমলগঞ্জের গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসর ওভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আহমেদ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুন্নাহার কেয়ার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য দুরুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর হক বাবর, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, বিদায়ী শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোশাহিদ আলী প্রমুখ।
গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ৬ জন শিক্ষার্থীর রতœগর্ভা মাসহ ৬ জন কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।