শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে বিষধর খৈয়া গোখরা সাপের দেখা পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন চা শ্রমিকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তোলার সময় শ্রমিকরা হঠাৎ সাপটি দেখতে পান। বিষধর সাপটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।

পরে বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটি শনাক্ত করে জানান, এটি খৈয়া গোখরা (Spectacled Cobra)। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এই সম্পর্কিত আরো